গৌরনদী পৌরসভা কার্যালয়

পরিচিতি

গৌরনদী পৌরসভা কার্যালয় (পৌর ভবন) ০৫ নং ওয়ার্ডের চরগাধাতলী গ্রামে অবস্থিত।
পৌরসভার অধিক্ষেত্র মোট ১৯টি মৌজায় বিস্তৃত। এর উত্তরে বার্থী ইউনিয়ন পরিষদ, দক্ষিণে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ, পূর্বে নলচিড়া ইউনিয়ন পরিষদ এবং পশ্চিমে চাঁদশী ইউনিয়ন পরিষদ অবস্থিত। পৌরসভার মোট আয়তন ১৭ বর্গ কিলোমিটার। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ৫০,২৫৫ জন, এর মধ্যে পুরুষ ২৫,৩৯৩ জন এবং মহিলা ২৪,৮৬২ জন।
পৌরসভায় পাকা রাস্তার দৈর্ঘ্য ৬০.৫০ কিলোমিটার, সোলিং ও হেরিং বন্ড রাস্তা ২৬ কিলোমিটার এবং কাঁচা রাস্তা ৪৮ কিলোমিটার।
এখানে মোট ১,৫৯১টি সড়কবাতি, ১০টি হাট-বাজার এবং ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। গড় শিক্ষার হার ৫৯.০৪%।
গৌরনদী পৌরসভা ২৬ ডিসেম্বর ১৯৯৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।